নওগাঁ প্রতিনিধি

অপরাধ

2026-08-05T11:11:21+06:00
2026-08-05T11:11:21+06:00
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
অপরাধ
ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে বিক্ষোভ, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:১১ এএম 
নওগাঁর বদলগাছী উপজেলায় এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পাশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির শফিউল হাসান দিপুর বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী তার পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে বেলা পর্যন্ত চলা এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বদলগাছী উপজেলার লালুহা গ্রামের আলফা কিন্ডারগার্টেন অ্যান্ড মাদ্রাসার পরিচালক শফিউল হাসান দিপুর বিরুদ্ধে প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই শিক্ষার্থী প্রতিষ্ঠানে গেলে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে শিক্ষার্থী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

এর পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারপুর বাজার এলাকায় বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় ও ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল আলফা কিন্ডারগার্টেন অ্যান্ড মাদ্রাসায় আগুন দেয়। পরে তারা ভান্ডারপুর বাজারের চার রাস্তার মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করে অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউএনও অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে।

অভিযুক্ত শফিউল হাসান দিপুর বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জ/দি






Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]