চুয়াডাঙ্গা প্রতিনিধি

অপরাধ

2026-08-08T10:46:02+06:00
2026-08-08T10:46:02+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
অপরাধ
জীবননগর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় ৭ নারী আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৪৬ এএম 
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে সাত নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আদেশের সংশ্লিষ্ট ধারায় জীবননগর থানায় মামলা করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) ভোরে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বেনীপুর বিওপির সুবেদার মো. ফিরোজ খান সদস্যদের নিয়ে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, জীবননগর উপজেলার নবদূর্গাপুর গ্রামের একটি ধানখেতের পাশে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে ওই তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে সকাল প্রায় ৬টা ১০ মিনিটে সাত নারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-রেশমী আক্তার (৩০), শরিফা আক্তার (৩০), শিলা খানম (২৭), রাশিদা খাতুন (১৯), আসিয়া খাতুন (৩৮), কাজল (২০) ও হাওয়া বিবি (৫১)। তাদের বাড়ি কুমিল্লা, টাঙ্গাইল, বাগেরহাট, রাজবাড়ী, পাবনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।

এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা বৈধ পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন বলে স্বীকার করেছেন।

জীবননগর থানার পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে বিজিবির পক্ষ থেকে সাত নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরেই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জ/উ






Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]