পারিবারিক কবরস্থানে গাঁজা চাষ, বগুড়ায় গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি

অপরাধ

2026-08-03T10:07:44+06:00
2026-08-03T10:07:44+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
অপরাধ
পারিবারিক কবরস্থানে গাঁজা চাষ, বগুড়ায় গ্রেপ্তার ১
বগুড়া প্রতিনিধি
⏲ ১০:০৭ এএম | ৩ আগস্ট, ২০২৬ | সোমবার
পারিবারিক কবরস্থানে গাঁজা চাষ, বগুড়ায় গ্রেপ্তার ১
বগুড়ার গাবতলী উপজেলার একটি পারিবারিক কবরস্থান থেকে ১২ ফুট উঁচু একটি গাঁজার গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএনসির তথ্য অনুযায়ী, গতকাল রোববার (২ আগস্ট) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আকন্দপাড়া গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পারিবারিক কবরস্থানের ভেতর থেকে রাত সোয়া ৯টার দিকে ১২ ফুট উঁচু একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তার সিরাজুল ওই গ্রামের মৃত ফরিদ ফকিরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজুল দাবি করেন, স্থানীয় এক মাদক কারবারির কাছ থেকে প্রায় দুই বছর আগে গাঁজার চারা সংগ্রহ করে কবরস্থানে গোপনে রোপণ ও পরিচর্যা করে আসছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহা. জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার গাছ, রাসায়নিক পরীক্ষার জন্য সংগৃহীত আলামত এবং জব্দতালিকাসহ তাকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত