চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-08T18:12:29+06:00
2026-08-08T18:12:29+06:00
রবিবার, ৯ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চুনারুঘাটে জমি বিবাদে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:১২ পিএম 
ফাইল ছবি
হবিগঞ্জের চুনারুঘাটে জমি বিবাদে রামদার আঘাতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার ৮ নং সাঁটিয়াজুড়ী ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। 

গতকাল শুক্রবার (৭ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে। 

জানা যায়, দীর্ঘদিন ধরে  সোহাগ মিয়া ও তার পরিবারের সাথে চাচা খলিল মিয়ার জমিজমা নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। এরই জের ধরে খলিল ও তার ছেলেরা সোহাগ তার পরিবারকে নিঃস্ব করার জন্য চক্রান্ত শুরু করে। রাতে সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে তার খলিল মিয়াসহ বেশ কয়েকজন লোক সোহাগকে পথরোধ করে রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চুনারুঘাট হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে  নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে। সোহাগের শরীর ও মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় সদর থানা পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ হত্যাকারিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে। 

জ/বা





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]