আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-08T09:54:13+06:00
2026-08-08T09:54:13+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়ার তেল কিনলে ভারতকে ১০০% শুল্ক দিতে পারবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:৫৪ এএম 
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল যুক্তরাষ্ট্রের সিনেটে চূড়ান্ত ভোটাভুটিতে পাস হয়েছে। শুক্রবার ৮৬-১১ ভোটে পাস হওয়া বিলটি আইনে পরিণত হলে রাশিয়া থেকে তেলসহ জ্বালানি কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বড় ধরনের প্রভাব পড়তে পারে ভারতের ওপর।

সিনেটে পাস হওয়ার পর এখন বিলটি মার্কিন কংগ্রেসের অপর কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে তোলা হবে। সেখানে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিলটির বিষয়ে চিত্র স্পষ্ট হতে পারে। দুই কক্ষে অনুমোদন পাওয়ার পর বাকি থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর। তিনি স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে এবং রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর বিরুদ্ধে ওই আইনের আওতায় ব্যবস্থা নিতে পারবে ওয়াশিংটন।

বিলে বলা হয়েছে, রাশিয়া থেকে তেল বা অন্যান্য জ্বালানি কেনার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলো পরোক্ষভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন করছে। এ কারণে এসব দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ রাখার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত আইনের আওতায় ভারত, চীন ও জাপানের মতো দেশগুলো সমস্যায় পড়তে পারে। অন্যদিকে ইউক্রেনসহ কয়েকটি দেশ বিলটিকে স্বাগত জানিয়েছে।

মার্কিন সিনেটে বিলটি উত্থাপনের পর থেকেই এ নিয়ে আলোচনা চলছে। প্রায় এক সপ্তাহ আগে ভোটাভুটির মাধ্যমে বিলটির পদ্ধতিগত কয়েকটি বাধা অতিক্রম করেন রিপাবলিকানরা। তখন বিলটির পক্ষে ৮৬টি এবং বিপক্ষে ১২টি ভোট পড়েছিল। শুক্রবার চূড়ান্ত ভোটাভুটিতে ৮৬-১১ ভোটে বিলটি সিনেটে অনুমোদন পায়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেল বিক্রি থেকে পাওয়া রাজস্ব ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যবহার করছেন। রাশিয়ার সেই অর্থের প্রবাহে বাধা দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে ওয়াশিংটন। সিনেটে বিলটি পাস হওয়ার পর ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার বার্তাও দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে এক মার্কিন সিনেটর বলেন, ‘আমরা ইউক্রেনের মানুষকে বলতে চাই, আপনারা একা নন। আমরা পুতিনকে বলতে চাই, আপনি কোনো দিন ইউক্রেন দখল করতে পারবেন না।’

বর্তমানে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে চীন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এ ছাড়া রুশ জ্বালানির উল্লেখযোগ্য ক্রেতাদের মধ্যে রয়েছে স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান ও জাপান।

বিলটি আইনে পরিণত হওয়ার পর এসব দেশ রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখলে তাদের ওপর শুল্ক আরোপের সুযোগ পাবেন ট্রাম্প।

এ পরিস্থিতিতে ভারতের অবস্থান কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কিছুদিন আগে এ বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বিলটির দিকে নজর রাখা হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে। জাতীয় স্বার্থ এবং ১৪০ কোটি মানুষের জ্বালানির চাহিদা বিবেচনায় নিয়ে এ বিষয়ে ভারতের নীতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

জ/উ






Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]