নাটোরের গুরুদাসপুর পৌরসভায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সরকারি জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) কর্মসূচির আওতায় চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় গুরুদাসপুর পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মাহামুদুজ্জামান সোহাগ।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজের বরাদ্দকৃত ৫ মেট্রিক টন জিআর চাল এ কর্মসূচির আওতায় বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌরসভার সচিব মো. হাসান আলী, গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম. হাসান, যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম বিপ্লব, গুরুদাসপুর পৌর বিএনপির সদস্য মো. মিলন মাহমুদ, সাবেক ছাত্রদল সভাপতি ও যুবদল নেতা মো. ইসরাফিল হোসেন শেখ, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম রবিউল, যুগ্ম আহ্বায়ক মো. আকরাম হোসেন, উপজেলা যুবদলের সদস্য মো. জিয়াউল হক জিয়া, যুবদল নেতা, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইস্তিয়াক হোসেন রকি ও শরিফ মৃধাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া গুরুদাসপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও হত দরিদ্র পরিবারের মধ্যে জনপ্রতি ২০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। এ সময় আয়োজকরা জানান, সরকারি এ সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পৌরসভা আন্তরিকভাবে কাজ করছে।