গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-05T22:50:59+06:00
2026-08-05T22:50:59+06:00
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
গুরুদাসপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মিছিল
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:৫০ পিএম 
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে নাটোরের গুরুদাসপুরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের বাঁশহাটা এলাকা থেকে ১১-দলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটির নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর গুরুদাসপুর পৌর শাখার আমির ও পৌর মেয়র পদপ্রার্থী আলমগীর হোসেন। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌতালী হাটা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সভাপতি আব্দুল আলিম, পৌর সভাপতি আলমগীর হোসেন, জেলা জামায়াতের সূরা সদস্য আব্দুল খালেক মোল্লা এবং গুরুদাসপুর উপজেলা খেলাফত মজলিসের আমির মাওলানা মো. জামিন হোসেন।

এ সময় উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ১১-দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]