আজ বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের গ্রেপ্তারের তথ্য জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ১৬ বছর ধরে নিপীড়িত বিএনপি ক্ষমতার পালাবদলে এখন আগের সরকারের মতো একই চরিত্র দেখানো শুরু করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা পোস্টে সারজিস লেখেন, ‘হবিগঞ্জ ও সিলেটে সন্ত্রাসী হামলার পর, রড দিয়ে আঘাত করে আলিফের চোখ নষ্ট করে ফেলার পর কয়েকদিন আগে গাজী সালাউদ্দিন তানভীর জনাব তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট করে। সেই লেখাটা দেখে আমরা তাকে জানাই এই ধরনের লেখা আমরা কোনভাবেই সমর্থন করি না। কিছুক্ষণ পরেই তিনি তার পোস্ট ডিলিট করেন। পরবর্তীতে আমরা দেখতে পাই ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে ওই লেখার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তীতে আর এই ধরনের লেখার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশ্বস্ত করেন। এছাড়াও পার্টির পক্ষ থেকে তাকে এই বিষয়ের জন্য শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়ার মতো গুরুতর শাস্তি দেওয়া হয়। তারপরও বগুড়া জেলা বিএনপি'র নেতৃস্থানীয় একজন তার বিরুদ্ধে মামলা করে এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভোর ৪টায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এনসিপি নেতা আরও লেখিছেন,‘একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল, সেটা লেখা উচিত হয় নাই বুঝতে পেরে ডিলিট করলো, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল, পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করল, পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এতোকিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইলো!
অথচ বিগত দুই বছর ধরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে, কমেন্টে আমাদেরকে নিয়ে এমন কিছু নাই যেটা বলে নাই কিংবা লিখে নাই!
জ/বা