যশোর প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-05T14:27:07+06:00
2026-08-05T14:27:07+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
বেনাপোল-পেট্রাপোল বন্দরে আজ আমদানি-রফতানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:২৭ পিএম 
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে বুধবার (৫ আগস্ট) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি, কাস্টমস ও বন্দর কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী চলাচলে কোনো বিঘ্ন নেই।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, সরকারি ছুটির কারণে বুধবার বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে পণ্য খালাস শেষে বেনাপোল বন্দর থেকে ভারতীয় খালি ট্রাক নিজ দেশে ফিরে যেতে পারবে।

তিনি আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে আমদানি-রফতানি, কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]