ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি আর্জেন্টিনার মিডফিল্ডার ভ্যালেন্তিন বারকোকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে। রবিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ক্লাবটি আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে।
গোল ডটকমের প্রতিবেদনে জানানো হয়, ২১ বছর বয়সী এই ফুটবলার ফরাসি ক্লাব আরসি স্ট্রাসবুর্গ থেকে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিয়েছেন। চেলসির সঙ্গে তিনি ২০৩৩ সালের জুন পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন।
ব্লুকো মালিকানাধীন দুই ক্লাবের মধ্যে খেলোয়াড় স্থানান্তরের ধারাবাহিকতায় স্ট্রাসবুর্গ থেকে চেলসিতে যোগ দেওয়া সর্বশেষ ফুটবলার বারকো।
আগামী ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে তিনি জাবি আলোনসোর দলে যুক্ত হচ্ছেন এবং প্রাক-মৌসুম প্রস্তুতির বাকি সূচিতে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নেবেন।
জ/উ