গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-02T16:19:50+06:00
2026-08-02T16:19:50+06:00
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
গুরুদাসপুরে অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ উদ্বোধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:১৯ পিএম 
নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬ নম্বর চাপিলা ইউনিয়ন পরিষদে সরকারের জিআর (গ্রাটুইটাস রিলিফ) কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান সোহাগ। নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজের বরাদ্দের আওতায় এ কর্মসূচির মাধ্যমে ২০০টি অসহায় পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম. সময় হাসান, যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম বিপ্লব, চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম রবিউল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন শিং, সাবেক ছাত্রদল সভাপতি ও যুবদল নেতা মো. ইসরাফিল হোসেন শেখ, উপজেলা যুবদলের সদস্য মো. জিয়াউল হক জিয়া, যুবদল নেতা মো. রাজু আহমেদ, গুরুদাসপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. তোহা রহমান, সমাজসেবক ও চাঁচকৈড় বাজার বস্ত্র মালিক সমিতির সভাপতি মো. ইসতিয়াক শান্ত রকি, চাপিলা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আয়ুব আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক নীলা, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

চাল বিতরণ শেষে উপকারভোগীরা জানান, টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে তারা নিয়মিত কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে খাদ্য সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]