গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-30T15:59:35+06:00
2026-07-30T15:59:35+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
গুরুদাসপুরে ২০০ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ উদ্বোধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
নাটোরের গুরুদাসপুর উপজেলার ২ নম্বর বিয়াঘাট ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি জিআর (গ্রাটুইটাস রিলিফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিয়াঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজের বিশেষ বরাদ্দে ২০০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ২০ কেজি করে মোট ৪ হাজার কেজি জিআর চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান সোহাগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান সুজা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম সময় হাসান, মোঃ শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহবায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. মইনুদ্দিন, সাবেক ছাত্রদল সভাপতি ও যুবদল নেতা মো. ইসাফিল হোসেন শেখ, গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন শিং, গুরুদাসপুর পৌর বিএনপির সদস্য মো. মিলন মাহামুদ, গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তোহা রহমান, বিয়াঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাইফুল ইসলাম সান্ত, গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোসাম্মৎ নাসিমা হক, গুরুদাসপুর উপজেলা যুবদলের সদস্য মো. জিয়াউল হক জিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত এ সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে ২০০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের প্রত্যেকের হাতে ২০ কেজি করে জিআর চাল তুলে দেওয়া হয়।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]