‘মাদরাসায় মারধর নয়, শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে’

জবাবদিহি ডেস্ক

ইসলাম ও জীবন

2026-07-30T15:44:24+06:00
2026-07-30T15:45:21+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
ইসলাম ও জীবন
ড. সাজ্জাদ নোমানি বলেন
‘মাদরাসায় মারধর নয়, শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে’
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ৩:৪৫ পিএম
‘মাদরাসায় মারধর নয়, শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে’
শিশুদের শিক্ষা ও চরিত্র গঠনে ভয়ভীতি বা শারীরিক শাস্তির পরিবর্তে স্নেহ, ভালোবাসা ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রখ্যাত আলেম এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের জ্যেষ্ঠ সদস্য ড. সাজ্জাদ নোমানি।

সম্প্রতি বাংলাদেশ সফরকালে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে দেশের বিশিষ্ট আলেমদের নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

সেমিনারে ড. সাজ্জাদ নোমানি বলেন, অনেক ইংরেজি মাধ্যম ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্নেহ, ভালোবাসা এবং ইতিবাচক শিক্ষণপদ্ধতি অনুসরণ করা হয়। অথচ কিছু মাদরাসায় এখনো শাসনের নামে শিক্ষার্থীদের মারধর, ভয়ভীতি প্রদর্শন কিংবা কঠোর আচরণের অভিযোগ পাওয়া যায়। এ ধরনের পরিবেশ শিশুর স্বাভাবিক মানসিক বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহকে মারাত্মকভাবে ব্যাহত করে।

তিনি বলেন, শিশুদের ভয় দেখিয়ে নয়, বরং সন্তানতুল্য মমতা, সহানুভূতি ও সুন্দর আচরণের মাধ্যমে শিক্ষা দিতে হবে। একজন শিক্ষক যখন শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো ভালোবাসবেন, তখনই তারা আত্মবিশ্বাসী, মানবিক ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠবে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের কঠোর আচরণ পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থার চিত্র নয়। বাংলাদেশসহ উপমহাদেশের অধিকাংশ মাদরাসায় নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিশু নির্যাতন বা অমানবিক আচরণের ঘটনাগুলো বিচ্ছিন্ন কিছু প্রতিষ্ঠানে ঘটে এবং এমন শিক্ষকের সংখ্যাও খুবই সীমিত।

সেমিনারে উপস্থিত বাংলাদেশের জ্যেষ্ঠ আলেমরা ড. সাজ্জাদ নোমানির বক্তব্যকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দেশের সব মাদরাসায় শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আনন্দময় ও স্নেহপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জ/শা




  বিষয়:   ড. সাজ্জাদ নোমানি  ভারতের প্রখ্যাত আলেম  আস-সুন্নাহ ফাউন্ডেশন 



Advertisement
Loading...
Loading...
ইসলাম ও জীবন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]