রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার অস্ত্র-মাদক

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

2026-07-30T13:58:40+06:00
2026-07-30T15:33:09+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার অস্ত্র-মাদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৫৮ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ৩:৩৩ পিএম
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার অস্ত্র-মাদক
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিভাগভিত্তিক গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৮৩ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১৩৩ জন, গুলশান বিভাগে ৫৬ জন এবং উত্তরা বিভাগে ৫৪ জন রয়েছেন। এছাড়া ডিবি (গোয়েন্দা) পুলিশ ৮ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭টি ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জ/শা





  বিষয়:   ঢাকা মহানগর পুলিশ  অভিযান  গ্রেপ্তার 



Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]