অপহরণ করে অর্থ আদায়, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

অপরাধ

রাজধানীর তিনশো ফিট এলাকায় যাত্রীদের অপহরণ করে জোরপূর্বক অর্থ আদায়ের সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) রাতে মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (২৬ জুলাই) সকালে খিলক্ষেত থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ এ তথ্য জানান। পুলিশ জানায়, সম্প্রতি এক ব্যাংক ব্যবস্থাপককে ভাড়া করা একটি প্রাইভেটকারে তুলে হাত-পা বেঁধে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা আদায় করে চক্রটি। পরে ভুক্তভোগীকে সড়কের পাশে ফেলে পালিয়ে যায় তারা। ঘটনার তদন্তে অপহরণে ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

2026-07-26T14:51:24+06:00
2026-07-26T18:58:53+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
অপহরণ করে অর্থ আদায়, চক্রের দুই সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ২:৫১ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৬:৫৮ পিএম
অপহরণ করে অর্থ আদায়, চক্রের দুই সদস্য গ্রেপ্তার
রাজধানীর তিনশো ফিট এলাকায় যাত্রীদের অপহরণ করে জোরপূর্বক অর্থ আদায়ের সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) রাতে মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (২৬ জুলাই) সকালে খিলক্ষেত থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ এ তথ্য জানান।

পুলিশ জানায়, সম্প্রতি এক ব্যাংক ব্যবস্থাপককে ভাড়া করা একটি প্রাইভেটকারে তুলে হাত-পা বেঁধে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা আদায় করে চক্রটি। পরে ভুক্তভোগীকে সড়কের পাশে ফেলে পালিয়ে যায় তারা। ঘটনার তদন্তে অপহরণে ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করা হয়েছে।


প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি দেশের বিভিন্ন এলাকায় যাত্রীদের টার্গেট করে প্রাইভেটকারে তুলে অপহরণ ও অর্থ আদায়ের অপরাধে জড়িত ছিল। প্রায় এক মাসের অভিযানের পর তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জ/উ





  বিষয়:   রাজধানী  তিনশো ফিট  এলাকা  যাত্রী  অপহরণ  জোরপূর্বক  অর্থ আদায়  চক্র  সদস্য  গ্রেপ্তার  পুলিশ  মুন্সীগঞ্জ  খিলক্ষেত  থানা 



Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]