মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনা নিয়ে খেলাফত মজলিসের আপত্তি

নিউজ ডেস্ক

শিক্ষা

2026-07-24T14:04:04+06:00
2026-07-24T15:29:17+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনা নিয়ে খেলাফত মজলিসের আপত্তি
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:০৪ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৩:২৯ পিএম
মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনা নিয়ে খেলাফত মজলিসের আপত্তি
আলিয়া মাদ্রাসায় দাখিল ও আলিম পর্যায়ে ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনাকে ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। আজ শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারিকৃত সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, আগামী ৯ আগস্ট হতে যাওয়া ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে দেশের সব আলিয়া মাদ্রাসায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি এবং আলিম পর্যায়ে ছাত্র ও ছাত্রীদের পৃথক ফুটবল দল গঠন করে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তালিকা বোর্ডে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আলিয়া মাদ্রাসাগুলো শরয়ী বিধান ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়। এ ধরনের সিদ্ধান্ত সাধারণ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। খেলাধুলার নামে মাদ্রাসার স্বতন্ত্র পরিবেশ নষ্টের চেষ্টা এ দেশের মানুষ মেনে নেবে না।

তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনের ভেতরে একটি চক্র অবস্থান নিয়ে পরিকল্পিতভাবে ইসলাম ও ইসলামী শিক্ষার বিরুদ্ধে বিতর্কিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন এলেও এই চক্রটি এখনো বহাল থেকে ইসলামবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছে।

সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা এসব উপাদানকে চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় এসব সিদ্ধান্ত সরকার ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি করবে।

বিবৃতিতে তিনি অবিলম্ব মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারি করা প্রজ্ঞাপনটি প্রত্যাহার এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 





Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]