ঝিনাইদহে ট্রাকের চাপায় পথচারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-22T10:25:33+06:00
2026-07-22T10:25:33+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঝিনাইদহে ট্রাকের চাপায় পথচারীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:২৫ এএম 
ঝিনাইদহে ট্রাকের চাপায় পথচারীর মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের চাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো বুধবার ভোরেও ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দীন। এরপর তিনি হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহের দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইলেনে উঠে যায়। এ সময় রাস্তার পাশে থাকা তারিফ উদ্দীনকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

ঝিনাইদহ-আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]