ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-19T11:28:29+06:00
2026-07-19T11:28:29+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলার নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:২৮ এএম 
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলার নিহত
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ফিলিস্তিনি কিশোর ফুটবলার ফাদি আল-নাসানের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ফাদির আত্মীয়রা জানান, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে গত ১১ জুলাই ১৭ বছর বয়সী ফাদি হামদাল্লাহ আল-নাসান আহত হয়। সে ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের খেলোয়াড় ছিলো। ফাদি আল-নাসান আল-মুঘাইয়ির ক্লাবের সদস্য ছিলো। শনিবার (১৮ জুলাই) তার মৃত্যু হয়। 

এদিকে, ফাদির মৃত্যু পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সৈন্যদের দ্বারা পরিচালিত ক্রমবর্ধমান সহিংসতার দিকে নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে। এই অঞ্চলটি ইসরায়েল ১৯৬৭ সাল থেকে দখল করে রেখেছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ হওয়া সত্ত্বেও সেখানে ইসরায়েলি বসতি স্থাপন দ্রুতগতিতে প্রসারিত হয়েছে।

মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডকে বর্ণবৈষম্যমূলক ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেছে।

শনিবার (১৮ জুলাই) কালো পোশাক পরিহিত কয়েক ডজন শোকাহত মানুষ ফাদির মরদেহ রামাল্লার প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্স থেকে দাফনের জন্য তার নিজ গ্রাম আল-মুঘাইরে নিয়ে যান।

প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ফাদির বিদায়ের সাথে, ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে ফিলিস্তিনি ক্রীড়া আন্দোলনের শহীদের সংখ্যা বেড়ে ১ হাজার ১৩ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ফিলিস্তিনি ফুটবল পরিবারের ৫৬৮ জন শহীদ রয়েছেন।

ফাদির বাবা হামদাল্লাহ আল-নাসান বলেন, হামলার সময় নারী ও মেয়েদের চিৎকার শুনে তার ছেলে ঘটনাস্থলের দিকে ছুটে গিয়েছিল।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]