ঝিনাইদহে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সাংবাদিকপুত্রকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-13T19:54:00+06:00
2026-07-13T19:54:00+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঝিনাইদহে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সাংবাদিকপুত্রকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৫৪ পিএম 
ঝিনাইদহে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সাংবাদিকপুত্রকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২
ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে সাংবাদিকের ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর এলাকার চাচড়া গ্রামের মোক্তার আলী (৪০) ও হামিদুল ইসলাম (৩০)। সোমবার ভোরে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদের ঝিনাইদহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্থানীয় সাংবাদিক জাকারিয়া হোসেনের ছেলে মামুন (২২) এর ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাচান আলী জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে সোমবার ভোরে চাচড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে মামলার এক নম্বর আসামি মোক্তার আলী এবং হামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মামলার বাদী সাংবাদিক জাকারিয়া হোসেন বলেন, তার ছেলে মামুন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত সব আসামির দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, সাংবাদিকপুত্রকে জখমের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]