‎পাঁচবিবিতে ৩'শ নেশার ইঞ্জেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-13T11:16:20+06:00
2026-07-13T11:16:20+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
‎পাঁচবিবিতে ৩'শ নেশার ইঞ্জেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ১১:১৬ এএম | ১৩ জুলাই, ২০২৬ | সোমবার
‎পাঁচবিবিতে ৩'শ নেশার ইঞ্জেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Advertisement
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩'শ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন এ্যাম্পুলসহ আবুজার রহমান (৩০) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করে। সে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউপির উচনা গ্রামের মোঃ শাহার উদ্দিনের পুত্র।
‎
‎জয়পুরহাট জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম আসাদ জানান, গত রোববার বিকালে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর সীমান্ত এলাকা থেকে ডিবি পুলিশের সিনিয়র এসআই মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল ভারত থেকে চোরাইপথে আসা এ্যাম্পুলসহ আবুজারকে হাতেনাতে আটক করে।
‎
‎ওসি আরও বলেন, জয়পুরহাট জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিবি পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সীমান্তে অভিযান চালিয়ে ব্যাবসায়ী সহ নেশার এ্যাম্পুলগুলো উদ্ধার করা হয়। আটক আবুজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
‎
জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম জানায়, সমগ্র জেলাসহ বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কেনাবেচা রোধে ডিবিসহ অন্যান্য ইউনিটের অভিযান আরও জোরদার করা হবে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত