রাজবাড়ী প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-08T16:52:19+06:00
2026-07-08T16:52:19+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
রাজবাড়ীতে এইচ এস সি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় ৫ শিক্ষার্থী বহিস্কার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৫২ পিএম 
রাজবাড়ীর কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এইচ এস সি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায়  ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে ইংরেজি ২য় পত্র পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় নকল করায় ও মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে অবস্থান করায় কালুখালী সরকারি কলেজের ৪ ছাত্র ও ১ ছাত্রীসহ ৫ শিক্ষার্থীকে বহিস্কার করেছেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মমতাজ বেগম।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন সকাল ১১ টার দিকে পরীক্ষায় নকল করায় দায়ে মহিলা কলেজ কেন্দ্র থেকে ৫ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। রাজবাড়ী জেলায় ২০২৬ সালের এইচ এসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা ৯,৩৬৮ জন।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]