পদ্মার এক কাতল ৭৩ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-05T14:34:03+06:00
2026-07-05T14:37:20+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পদ্মার এক কাতল ৭৩ হাজারে বিক্রি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:৩৪ পিএম  আপডেট: ০৫.০৭.২০২৬ ২:৩৭ পিএম
পদ্মার এক কাতল ৭৩ হাজারে বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৩৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। রোববার (৫ জুলাই) ভোরে পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি দৌলতদিয়া মাছের আড়তে নিয়ে উন্মুক্ত নিলামে বিক্রি করেন।

জানা গেছে, জেলে জমির হালদার সঙ্গীদের নিয়ে রাতে পদ্মা নদীতে জাল ফেলেন। ভোরের দিকে তাদের জালে বড় আকারের কাতল মাছটি আটকা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এলে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন। এরপর তিনি খুলনার এক ক্রেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীর তাজা কাতল মাছের চাহিদা সবসময়ই বেশি। ৩৫ কেজি ওজনের এত বড় কাতল সচরাচর পাওয়া যায় না। তাই বেশি দাম হলেও মাছটি কিনেছি। পদ্মার বড় মাছ সংগ্রহের চেষ্টা সবসময়ই করি।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে মাঝে-মধ্যে বড় আকারের কাতলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ে। নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার হওয়ায় বড় মাছের দেখা মিলছে। এতে জেলেরা যেমন ভালো দাম পাচ্ছেন, তেমনি পদ্মার মাছের সুনামও বজায় থাকছে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]