সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা।
মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক মো: রিপন মিয়া গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ওই ঘোষণা দেন।মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, তারা দীর্ঘদিন ধরে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে শুক্রবার থেকে তারা আওয়ামী লীগের সদস্যপদসহ দলের সব পদ থেকে পদত্যাগ করছেন।তিনি আরও বলেন, আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না।