আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতের চেহারা বদলানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

জবাবদিহি ডেস্ক

স্বাস্থ্য

2026-10-26T15:54:00+06:00
2026-10-26T15:54:00+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
স্বাস্থ্য
আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতের চেহারা বদলানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৫৪ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। দেশের আটটি বিভাগে আটটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের কাজ চলছে বলেও জানান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ক্যান্সার গবেষণায় সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ১৬ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রস্তাবিত হাসপাতালগুলোতে প্রসূতি মায়েদের জন্য ২০টি, নবজাতকদের জন্য ২০টি এবং কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য ১০টি শয্যা রাখার ব্যবস্থা থাকবে।

দেশের ওষুধশিল্পের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজারেও বাংলাদেশের ওষুধের ব্যাপক বিস্তার ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, বিগত বছরগুলোতে দেশের স্বাস্থ্য খাতকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। এ খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

একটি সুস্থ-সবল জাতি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, জনগণকে সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তুলতে না পারলে দেশের অর্থনীতিকে কখনোই শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হবে না।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত