কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-03T21:08:17+06:00
2026-07-03T21:08:17+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১
কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:০৮ পিএম 
কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১
ঝিনাইদহের কালীগঞ্জে একটি পানের বরজ থেকে প্রায় ১৫টি গাঁজার গাছ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।শুক্রবার বিকালে উপজেলার ফরাশপুর গ্রামে সিরাজুল ইসলামের পান বরজে অভিযান চালিয়ে ওই গাঁজা গাছ উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মোস্তাক ও এস আই হাসানুজ্জামান এর নেতৃত্বে  পুলিশের একটি টিম নিয়ামতপুর ইউনিয়নের ফরাসপুর গ্রামে সিরাজুল ইসলামের পানের বরজে তল্লাশী চালিয়ে চাষ করা ১৫টি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করে। সে নিয়মিত পান বরজে গাঁজার চাষ করতো তার নামে এর আগেও মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, পান বরজ থেকে গাঁজার গাছসহ একজন আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]