খালেদা জিয়ার হাত ধরেই শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে : ত্রাণমন্ত্রী দুলু

লালমনিরহাট প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-21T17:00:11+06:00
2026-06-21T17:00:11+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
খালেদা জিয়ার হাত ধরেই শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে : ত্রাণমন্ত্রী দুলু
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:০০ পিএম 
খালেদা জিয়ার হাত ধরেই শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে : ত্রাণমন্ত্রী দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, “প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও যুগোপযোগীকরণের ভিত্তি রচিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান দেশের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।”

রোববার (২১ জুন) লালমনিরহাট সদর উপজেলার খোঁচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আরও বলেন, “শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে প্রায় ৭২ লাখ ১৩ হাজার ৯৬২ টাকা ব্যয়ে নির্মিত খোঁচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাওসার আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভীন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া লাকী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধার আওতায় পাঠগ্রহণের সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]