আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-13T14:24:59+06:00
2026-06-13T14:24:59+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:২৪ পিএম 
আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর, উন্নত ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করলেই একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

শনিবার (১৩ জুন) কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখা আয়োজিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম যে সমাজ ও পরিবেশে বসবাস করছে, তা পূর্বসূরিদের অবদানের ফল। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও উন্নত সমাজ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। তিনি সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ব্যক্তি জীবনে নিজেকে সুশৃঙ্খল ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও সমাজকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া, মুক্তিযুদ্ধের চেতনা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

এ বছর সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন- বীর মুক্তিযোদ্ধা ও ছড়াকার জহিরুল হক দুলাল, চিকিৎসক ডা. আব্দুল লতিফ, সমাজসেবক জামিল আহমেদ খন্দকার, চিকিৎসক ডা. গোলাম শাহজাহান এবং ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তিদের যথাযথ মূল্যায়নের গুরুত্ব তুলে ধরেন এবং এমন উদ্যোগ সমাজে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে মত প্রকাশ করেন।

জ/দি






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]