দিনাজপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-06T16:19:04+06:00
2026-06-06T16:19:04+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
হিলি সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:১৯ পিএম 
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবি সদস্যদের বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এ চেষ্টা সফল হয়নি। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার দিকে হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী। তিনি জানান, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি টহল ও নজরদারি জোরদার করেছে।

তিনি বলেন, সীমান্তের অরক্ষিত এলাকাগুলোতেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে হিলি সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকাতেও পুশইনের কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়। হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে পুশইনের উদ্দেশ্যে আনা লোকজনকে শুক্রবার রাতে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। একইভাবে পাটগ্রামের পয়ষট্টিবাড়ি সীমান্তে শূন্যরেখার কাছে অবস্থান করা ব্যক্তিদেরও শনিবার সকালে নিজেদের ভূখণ্ডে নিয়ে যায় বিএসএফ।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদিতমারীর দুর্গাপুর সীমান্তে ভারতীয় অংশে অবস্থান করা লোকজনও শুক্রবার রাতে সেখান থেকে সরে গিয়ে দেশটির আরও অভ্যন্তরে চলে গেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ভোরে লালমনিরহাট জেলার চারটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়।

জ/দি






Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]