বাড়ি ফেরার পথে বাস চাপায় গরুর বেপারীর মৃত্যু, গুরুতর আহত দুই

রাজবাড়ী প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-21T16:00:48+06:00
2026-05-21T16:00:48+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বাড়ি ফেরার পথে বাস চাপায় গরুর বেপারীর মৃত্যু, গুরুতর আহত দুই
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:০০ পিএম 
বাড়ি ফেরার পথে বাস চাপায় গরুর বেপারীর মৃত্যু, গুরুতর আহত দুই
রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মো: আমিন বকাউল (৪৫) নামে এক গরুর বেপারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুই বেপারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বুধবার (২০মে)  রাত ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহত মো: আমিন বকাউল কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার মজিদ বকাউল এর ছেলে। এছাড়াও আহতরা হলেন একই এলাকার মো: ছকেল শেখ এর ছেলে মো: রিয়াজ শেখ (৪৮) ও মো: আদম কাজীর ছেলে মো: কলম কাজী (৩৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মো: এনামুল মন্ডল বলেন, নিহত ও আহত দুই জন গরুর বেপারী। তার আনুমানিক রাত দশটার দিকে কালুখালী থেকে পাংশার দিকে আসছিলো। তারা তিন জন এক মোটরসাইকেল ছিলেন। তার মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মামুন পরিবহনের একটি বাস চাপা দেয়।

আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে রাজবাড়ীতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো: আমিন বকাউল কে মৃত ঘোষণা করে। বাকি দুইজন কে ফরিদপুর নেওয়া হয়েছে। 

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল আটক রয়েছে। তবে বাস চালক পালিয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]