রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-05-16T11:18:56+06:00
2026-05-16T11:18:56+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:১৮ এএম 
রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে
কিলিয়ান এমবাপ্পে দলে যোগ দেওয়ার পর গত দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। উলটো গৃহদাহে পুড়ছে রিয়াল। ক্লাবের কঠিন সময়ে চোট কাটিয়ে মাঠে ফিরেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন এমবাপ্পে। কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে ফরাসি ফরোয়ার্ডের বিরোধ প্রকাশ্যে চলে এলো।

গত পরশু রাতে লা লিগায় নিয়মরক্ষার ম্যাচে গঞ্জালো গার্সিয়া ও জুড বেলিংহামের গোলে ওভিয়েদোর বিপক্ষে রিয়াল জিতেছে ২-০ ব্যবধানে। ৬৯ মিনিটে বদলি হিসাবে নেমে দুয়ো শুনতে হয় এমবাপ্পেকে। সমর্থকদের অভিযোগ, ক্লাবের প্রতি ফরাসি তারকার নিবেদনে ঘাটতি আছে।

দুয়োর বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও শুরুর একাদশে জায়গা না পাওয়া নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন এমবাপ্পে। তার দাবি, ‘আমি শুরু থেকে খেলতে শতভাগ প্রস্তুত ছিলাম। কিন্তু কোচ আমাকে জানিয়েছেন, তার কাছে আমি এখন দলের চতুর্থ পছন্দের স্ট্রাইকার। মাস্তানতুয়োনো, ভিনিসিয়ুস ও গঞ্জালোর পরে আমি। বিষয়টি আমি মেনে নিয়েছি। যতটুকু খেলার সময় পেয়েছি খেলেছি।’

এমবাপ্পের এমন মন্তব্যে বিস্মিত আরবেলোয়া, ‘আমার তো চারজন ফরোয়ার্ডই নেই। এমবাপ্পেকে এমন কিছু কখনোই বলিনি আমি। হতে পারে সে আমার কথা ভুল বুঝেছে। কোনো অবস্থাতেই আমি তাকে চতুর্থ পছন্দের ফরোয়ার্ড বলতে পারি না।’

জ/উ





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]