ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-14T13:28:11+06:00
2026-05-14T13:28:11+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
নবীনগরে বিজ এনজিওর ৩৯৭তম শাখার উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:২৮ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এনজিওর ৩৯৭তম শাখার (নবীনগর-২ শাখা) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজ- নবীনগর শাখায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন ঘোষণা করেন- বিজ প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার (টিম-৫) মো. মনিরুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বিজ এনজিও ৫২ বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এ শাখার মাধ্যমে নবীনগর এলাকার মানুষের কর্মসংস্থান, ক্ষুদ্র ঋণ কার্যক্রম ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এসময় বক্তব্য রাখেন- আল-আরাফাহ্ ব্যাংকের ম্যানেজার সৈয়দ আলাউল হক, কুমিল্লা-২ জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মো. আফছার আলী, সিনিয়র কমপ্লায়েন্স অফিসার অনুপ চন্দ্র সরকার, নবীনগর সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার মো. সোহেল রানা এবং নবীনগর-২ শাখার ম্যানেজার জামিরুল ইসলাম। বক্তারা প্রতিষ্ঠানের সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নবীনগর শাখার ম্যানেজার আবদুল কাদির, কৃষ্ণনগর শাখার ম্যানেজার মাশুকুর রহমান, বাঙ্গুরা শাখার ম্যানেজার মামুন মিয়া, পিদিম ফাউন্ডেশন নবীনগর শাখার ম্যানেজার আবদুস সালাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশ নেন।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]