ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ শিশু

বেনাপোল প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-14T12:04:04+06:00
2026-05-14T12:04:04+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ শিশু
বেনাপোল প্রতিনিধি
⏲ ১২:০৪ পিএম | ১৪ মে, ২০২৬ | বৃহস্পতিবার
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ শিশু
ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশু। গতকাল বুধবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এদের মধ্যে ১৩ জন মেয়ে শিশু ও ৭ জন ছেলে শিশু রয়েছে। ফেরত আসারা- নড়াইল, যশোর, খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি শাখাওয়াত হোসেন জানান, ২০২৪ সালের প্রথম দিকে তারা অবৈধপথে দালালের মাধ্যমে বাবা-মায়ের সঙ্গে ভারতের পশ্চিবঙ্গে গিয়েছিল। সেখানে তাদের বাবা-মা বাসা বাড়িতে ও মাঠে কাজ করতেন। পরে ২০২৫ সালের ডিসেম্বরের শেষের দিকে পুলিশের হাতে আটক হয় তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সে-দেশের আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়।


কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থার আবেদনে পশ্চিমবঙ্গের কিশোলয়- সুরকন্যাসহ ৭টি শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় তারা দেশে ফিরে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তিনটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর নামে তিনটি মানবাধিকার সংস্থার কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। ভারত ফেরত শিশুদের  আজ বৃহস্প্রতিবার নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে মানবাধিকার সংস্থাগুলো।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত