সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘ ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-11T12:23:43+06:00
2026-05-11T12:23:43+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘ ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:২৩ পিএম 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘ ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সোবহান প্রামানিক (৭০) নামে এক বৃদ্ধকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। এসময় স্ত্রী শেফালী খাতুন কেও কুপিয়ে আহত করা হয়। গুরুত্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক হায়দুল ইসলাম ওই গ্রামের ইসমাইলের ছেলে।

স্বজনরা জানান। রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী। এসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামানিক নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী শেফালী খাতুন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


তাদের অভিযোগ, খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ওই এলাকায় পিতা ও পুত্র হত্যার  ঘটনাও ঘটে। সেই বিরোধের জের ধরেই রাতে  এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, সংবাদ  পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে আটককৃত হায়দুলের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে পাশাপাশি হত্যার কারণ ও জড়িতদের সনাক্তে তদন্ত চলছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]