শার্শায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

বেনাপোল প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-11T11:45:26+06:00
2026-05-11T11:45:26+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
শার্শায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:৪৫ এএম 
শার্শায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত
যশোরের শার্শা উপজেলায় সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৮ টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উলাশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান (৩৫) ও একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৩৮)।

পুলিশ জানায়, আজ সকালে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা এলাকায় সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী তোজাম্মেল হোসেনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাভারণ হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার বলেন, উলাশীর খাজুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]