আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-10T19:39:48+06:00
2026-05-10T19:39:48+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
আত্রাইয়ে হেরোইন ও অ্যাম্পুলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:৩৯ পিএম 
নওগাঁর আত্রাই থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২২পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও ১.৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী প্রিন্স ও তার এক সহযোগী মো. আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ভর তেঁতুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. প্রিন্স (২৬) তার নামে ইতিপূর্বে ৫টি মাদক মামলা ও ১টি মারামারির মামলা রয়েছে। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট আছে। অন্যদিকে মো. খলিলুর রহমানের ছেলে মো. আব্দুর রহমান (৩২) তারা উভয়ই আত্রাই উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।

আত্রাই থানা ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি চৌকস রোববার সকালে ভর তেঁতুলিয়া গ্রামে ঝটিকা অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের দুইজনকে হাতেনাতে আটক করে আত্রাই থানা পুলিশ। পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২২২ পিচ নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন এবং দেড় গ্রাম হেরোইন উদ্ধার করে। 

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে। প্রিন্স ও আব্দুর রহমান এলাকার একজন মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে  মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তাকে ও তার সহযোগীকে মাদকসহ গ্রেপ্তার করতে পারা আমাদের নিয়মিত অভিযানের একটি বড় সাফল্য।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  মাদকমুক্ত আত্রাই গড়তে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ​আসামিদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]