নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-02T15:22:55+06:00
2026-05-02T15:22:55+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
জাতীয়
গত দেড় দশকে নিয়োগ প্রক্রিয়া তদবির নির্ভর হয়ে পড়েছে : স্থানীয় সরকারমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৩:২২ পিএম 
গত ১৫ বছরে সব নিয়োগ তদবির নির্ভর হয়ে পড়েছে। সেইসঙ্গে পতিত স্বৈরাচার সরকার সব প্রক্রিয়াও নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২ মে) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মেধা ও যোগ্যতা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। বিশ্ববিদ্যালয়ে দলবাজি না করার অনুরোধ করেন তিনি। এসময় মেধাবী ও যোগ্যদের শিক্ষক নিয়োগ করার কথা বলেন তিনি। ছাত্র রাজনীতিতে মেধাবীদের যুক্ত করার আহ্বানও জানান মির্জা ফখরুল।


তিনি বলেন, অনেক ত্যাগের মধ্য দিয়ে দেশ গড়ার সুযোগ এসেছে। জুলাই সনদ নিয়ে তর্ক হওয়া ভালো; কিন্তু অপপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যে এর ব্যবহার উচিত নয়।

জুলাই সনদ ও সংবিধান ইস্যুতে তিনি বলেন, বিএনপি আলোচনায় পরিষ্কার করে বলেছে, যেসব ইস্যুতে ঐকমত্য হয়নি সেগুলোতে নোট অব ডিসেন্ট থাকবে। দ্রুতই বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে নাম দেবে বলেও আশাপ্রকাশ করেন মন্ত্রী।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]