তরুণদের আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ করে মার্শাল আর্ট: সড়কমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-28T12:58:23+06:00
2026-11-28T12:58:23+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
তরুণদের আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ করে মার্শাল আর্ট: সড়কমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৫৮ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
মার্শাল আর্ট শুধু শারীরিক সক্ষমতা ও আত্মরক্ষার কৌশল শেখার মাধ্যম নয়; এটি মানসিক দৃঢ়তা, বিচক্ষণতা, আত্মনিয়ন্ত্রণ এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তৈরিরও কার্যকর অনুশীলন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে একজন মানুষ যেমন বিজয় উদযাপন করতে শেখে, তেমনি পরাজয় মেনে নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার মানসিকতাও অর্জন করে। এ ধরনের খেলাধুলা তরুণদের আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শুক্রবার বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬ ও জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও সংগঠনটির সভাপতি ইশরাক হোসেন।

বক্তব্যের শুরুতে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান মন্ত্রী। তিনি বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকা মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে সাদেক হোসেন খোকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর নেতৃত্ব, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা থেকে অনেকে শিক্ষা ও অনুপ্রেরণা পেয়েছেন।

শেখ রবিউল আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় অনুপ্রাণিত হয়ে সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম, সাহস ও দায়িত্ববোধের অনুপ্রেরণা হয়ে থাকবে।

তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং আত্মবিশ্বাসী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মার্শাল আর্টসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের প্রসার ঘটানো প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় দুটিই স্বাভাবিক। একজন প্রকৃত খেলোয়াড়কে বিজয়ের আনন্দের পাশাপাশি পরাজয়ও স্বাভাবিকভাবে গ্রহণ করতে জানতে হয়। পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার এই অভ্যাস জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে আসে।

খেলোয়াড়দের ব্যক্তিগত পরিচর্যা, শারীরিক সৌন্দর্য ও উপস্থাপনযোগ্যতার প্রতিও মনোযোগী হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। তাঁর মতে, সুস্থ, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় ব্যক্তিত্ব খেলোয়াড়দের তরুণদের কাছে আরও গ্রহণযোগ্য আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।

অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন শেখ রবিউল আলম। একই সঙ্গে অনুষ্ঠানের সভাপতি ইশরাক হোসেনের সম্পৃক্ততা ও পৃষ্ঠপোষকতার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, সুস্থ, আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও সক্ষম প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়া কার্যক্রমের বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি তাদের মধ্যে ইতিবাচক জীবনবোধ ও দায়িত্বশীলতা বিকাশেও ভূমিকা রাখবে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত