স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-04-30T17:40:57+06:00
2026-04-30T17:40:57+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
খেলাধুলা
পিএসজি শিবিরে জোড়া দুঃসংবাদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৪০ পিএম 
চলমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে দুর্দান্ত এক ম্যাচ শেষে জয় তুলে নিয়েছে পিএসজি। নিজেদের ঘরের মাঠে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে তারা। তবে ফিরতি লেগে বায়ার্নের মাঠে নতুন বিপদ অপেক্ষা করছে তাদের জন্য, এমন শঙ্কায় আছে দলটি।

বুধবারের দ্বিতীয় লেগের ম্যাচটিতে আশরাফ হাকিমিকে পাচ্ছে না পিএসজি। ঊরুর চোটের কারণে মরক্কোর এই রাইটব্যাক আগামী বুধবারের ম্যাচে খেলতে পারবেন না-ক্লাব গতকাল (বুধবার) এ তথ্য নিশ্চিত করেছে।

প্রথম লেগে কোনরাড লেইমারের সঙ্গে সংঘর্ষে আহত হন হাকিমি। বদলি করার সুযোগ না থাকায় চোট নিয়েই শেষ পর্যন্ত খেলেন। একই ম্যাচে তার পাস থেকে আবার গোল করেন খিচা খাভারেস্খেলিয়া।


পিএসজির বিবৃতিতে জানানো হয়, বায়ার্নের বিপক্ষে ম্যাচে ডান ঊরুতে চোট পাওয়ায় হাকিমিকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

দলের জন্য আরও একটি দুঃসংবাদ হলো, অনুশীলনের সময় ঊরুর চোটে পড়েছেন গোলকিপার লুকাস শেভেলিয়ার। তাকেও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

গত বছরের ব্যালন ডি’অর তালিকায় ষষ্ঠ হওয়া হাকিমি ২০২৬ বিশ্বকাপে মরক্কো দলের অন্যতম ভরসার নাম। ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো এবার ১৩ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

জ/উ





Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]