ডেমরায় কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

ডেমরা প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-30T14:59:03+06:00
2026-04-30T14:59:03+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ডেমরায় কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
ডেমরা প্রতিনিধি
⏲ ২:৫৯ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬ | বৃহস্পতিবার
ডেমরায় কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।

টিনশেডের এই কারখানায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল।

এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত