মাইলফলকের পথে আরও এগোলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-04-30T14:21:57+06:00
2026-04-30T14:21:57+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
মাইলফলকের পথে আরও এগোলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:২১ পিএম 
মাইলফলকের পথে আরও এগোলেন রোনালদো
সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আল নাসর। নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আল আহলিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে দলটি। এই ম্যাচে গোল করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করেই নতুন এক মাইলফলকে পৌঁছে গেছেন তিনি।

পেশাদার ক্যারিয়ারের ৯৭০তম গোলের দেখা পেলেন এই তারকা ফুটবলার। এর মাধ্যমে ফুটবল ইতিহাসে ১০০০ গোলের স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছে গেছেন রোনালদো-এখন লক্ষ্য পূরণে দরকার আর মাত্র ৩০টি গোল।

৪১ বছর বয়সেও রোনালদোর শারীরিক সক্ষমতা, সঠিক পজিশনিং এবং গোল করার ধারাবাহিকতা তাকে এখনো বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের কাতারে রেখেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে তার এই গোলই আল নাসরকে শিরোপা দৌড়ে এগিয়ে দিয়েছে। ফুটবল বিশ্ব এখন অপেক্ষায়-কখন রোনালদো ছুঁয়ে ফেলবেন বহুল প্রতীক্ষিত ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক।

জ/ই





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]