গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-29T10:10:05+06:00
2026-03-29T10:10:05+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:১০ এএম 
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন, গোপালগঞ্জ এর উদ্যোগে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। শনিবার জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

কার্যক্রমের অংশ হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে একটি মামলায় গোপালগঞ্জ শহরের গংগা মটরস কে ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়াও অবৈধভাবে মজুতকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের নিকট বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। 

অপরদিকে, কাশিয়ানী উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়- এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তিনটি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সর্বমোট চারটি মামলায় ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

চলমান পরিস্থিতিতে জেলার বিভিন্ন স্থানে অবস্থিত পেট্রোল পাম্পগুলোতে ও খোলা বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। জ্বালানি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, অবৈধ মজুত রোধ, ভেজাল মেশানো বা পরিমাণে কম দেওয়ার মতো অপরাধ প্রতিরোধে জেলা প্রশাসনের এমন মোবাইল কোর্ট পরিচালনা জনস্বার্থে চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসন।

জ/দি






Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]