গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-12T15:16:10+06:00
2026-03-12T15:16:10+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে ২৫ মার্চ, ২৬ মার্চ ও ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতি সভা
গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:১৬ পিএম 
নাটোরের গুরুদাসপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওমর আলী শেখ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মো. দুলাল সরকার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ২৫ মার্চ ও ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন এবং ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]