স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-03-01T12:40:07+06:00
2026-03-01T12:40:07+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
ফুটবলে এলো নতুন নিয়ম, অনুমোদন আন্তর্জাতিক বোর্ডের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:৪০ পিএম 
ওয়েলসের হেনসোল ক্যাসলে বার্ষিক সাধারণ সভায় ফুটবলে নতুন কয়েকটি নিয়ম অনুমোদন করেছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। এই পরিবর্তনগুলো আগামী ১ জুন থেকে কার্যকর হবে। আসন্ন বিশ্বকাপেও দেখা যাবে এসব নিয়মের ব্যবহার। 

নিয়মগুলো হলো, খেলোয়াড় বদলি করতে সর্বোচ্চ ১০ সেকেন্ড পাবে দলগুলো। এই সময়ের মধ্যে না পারলে সেই খেলোয়াড়কে অন্তত এক মিনিট থাকতে হবে মাঠের বাইরে। থ্রো-ইন এবং ডেড বল গোলকিকের জন্য পাঁচ সেকেন্ড কাউন্টডাউন শুরু করতে পারবেন যদি রেফারির মনে হয় খেলোয়াড়রা সময় নষ্ট করছে। 

যেকোনো খেলোয়াড়ের চোটের কারণে যদি খেলায় বিরতি হয়, তাকে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। ম্যাচের গতি বজায় রাখা এবং বিরতির জন্য অতিরিক্ত সময় কমানোর লক্ষ্যেই বানানো হয়েছে এই নিয়মগুলো।

জ/উ





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]