ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৭

অনলাইন ডেস্ক

অপরাধ

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে তাদের আটক করা হয়।

2026-02-27T18:57:58+06:00
2026-02-27T18:57:58+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৭ পিএম 
ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৭
রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে তাদের আটক করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান।

শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, “ভোরে ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। ‌‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যান।”

তিনি আরও বলেন, ‘মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নারীরা পালানোর চেষ্টা করেন। এসময় ৭ নারীকে আটক করা হয়। এ ছাড়া তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।’

আটকদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]