নিউজ ডেস্ক

অপরাধ

2026-02-26T09:50:50+06:00
2026-02-26T09:50:50+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
অপরাধ
রমজানে নিরাপত্তা ও শান্তিপূর্ণ ঈদ নিশ্চিত করতে অভিযান, আটক ১০০
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫০ এএম 
পবিত্র রমজান মাসে নিরাপদে সিয়াম পালন এবং শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতে চাঁদাবাজ, কিশোরগ্যাং ও মাদককারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এরই অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালানো হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত চালানো এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে প্রায় ১০০ জনকে আটক করা হয়। 

অভিযানটি পরিচালিত হয় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজানের নেতৃত্বে।

এ সময় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি), সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]