‘দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে’

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-02-24T16:29:16+06:00
2026-02-24T16:29:16+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
‘দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম 
‘দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত ছিল অপরাজিত। তবে সুপার এইট পর্বে প্রথম ম্যাচেই হারে তারা, যার ফলে তাদের সেমিফাইনালে পৌঁছানোর সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতের এই পরাজয়কে দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখছেন সাকলাইন মুশতাক।

পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে সাবেক এই ক্রিকেট তারকা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার পরিকল্পনাগুলো এই ম্যাচে একেবারে কার্যকরী হয়েছে। ভারতকে পুরোপুরি মাটিতে ফেলে দিয়েছে তারা এবং তাদের অপমান করেছে।’

তিনি আরও বলেন, ‘ভারত যেভাবে সাম্প্রতিক সময়ে সফল হচ্ছিল, দক্ষিণ আফ্রিকা তাদের একটি বড় শিক্ষা দিয়েছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-তিনটি বিভাগেই তাদের পরিকল্পনা ছিল দুর্দান্ত।’


এদিকে, জিম্বাবুয়ের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে ১০৭ রানে বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে ভারতের সেমিফাইনালে খেলার আশা আরও কঠিন হয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর, ওয়েস্ট ইন্ডিজের এই বিশাল জয় ভারতের জন্য বড় চাপ তৈরি করেছে। নেট রানরেট ঠিক রাখতে হলে, ভারতকে তাদের বাকি ম্যাচগুলো বড় ব্যবধানে জিততে হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে ভারতের ম্যাচ জিম্বাবুয়ের বিরুদ্ধে। একই দিনে গ্রুপ ১ এর অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে আহমেদাবাদে। ভারতের সেমিফাইনালে যাওয়ার আশা এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে, বিশেষ করে যদি দক্ষিণ আফ্রিকা জয়ী হয়।

জ/ই





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]