ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-02-23T11:20:52+06:00
2026-02-23T11:20:52+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ এএম 
ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা
ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন মার-এ-লাগো রিসোর্টের সুরক্ষিত সীমানার ভেতরে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করার সময় এক সশস্ত্র যুবক নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানিয়েছেন, নিহত যুবকের কাছে একটি শটগান এবং একটি গ্যাস ক্যান ছিল। ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন এবং রিসোর্টে সিক্রেট সার্ভিসের সুরক্ষাধীন অন্য কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না।

নিহত ওই যুবকের পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তার নাম অস্টিন টাকার মার্টিন (২১), যার বাড়ি উত্তর ক্যারোলিনায়। পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্র্যাডশ জানান, রিসোর্টের উত্তর গেট দিয়ে একটি গাড়ি বেরিয়ে যাওয়ার সময় মার্টিন তার গাড়ি নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। সেখানে উপস্থিত দুজন সিক্রেট সার্ভিস এজেন্ট এবং একজন শেরিফ ডেপুটি তাকে বাধা দিলে তিনি হাতে থাকা গ্যাস ক্যানটি নিচে রেখে শটগানটি লক্ষ্যস্থির করার ভঙ্গিতে উঁচিয়ে ধরেন। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তর ক্যারোলিনা থেকে ফ্লোরিডা আসার পথে তিনি শটগানটি কিনেছিলেন এবং তার পরিবার সম্প্রতি তাকে নিখোঁজ বলে রিপোর্ট করেছিল।


হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, সিক্রেট সার্ভিস অত্যন্ত দ্রুত এবং সাহসিকতার সাথে একজন সশস্ত্র অনুপ্রবেশকারীকে প্রতিহত করেছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না তা জানতে সংস্থাটি সব ধরনের সম্পদ নিয়োগ করে তদন্ত শুরু করেছে। তারা স্থানীয় বাসিন্দাদের সিসিটিভি ফুটেজ দিয়ে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে, অস্টিন মার্টিনের পরিবারের সদস্যরা এই ঘটনায় চরম বিস্ময় প্রকাশ করেছেন। তার চাচাতো ভাই ব্রেডেন ফিল্ডস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মার্টিন অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন এবং তাদের পুরো পরিবারই ট্রাম্পের কট্টর সমর্থক। এমনকি মার্টিন কখনো রাজনীতি নিয়ে মাথা ঘামাতেন না এবং তিনি ঠিকমতো বন্দুক চালাতেও জানতেন না বলে দাবি করেছেন ফিল্ডস। 

সাম্প্রতিক বছরগুলোতে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় এই মার-এ-লাগো রিসোর্টের কাছেই একটি গলফ ক্লাবে রায়ান রাউথ নামে এক ব্যক্তি তাকে হত্যার চেষ্টা করে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এছাড়া পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভাতেও তিনি অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে বেঁচে গিয়েছিলেন। সূত্র: আলজাজিরা।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]