১৪৬ রানে থামল ইংল্যান্ডের ইনিংস

অনলাইন ডেস্ক

খেলাধুলা

সুপার এইটের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। পুরো ২০ ওভার ব্যাটিং করে দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছে ৯ উইকেটে মাত্র ১৪৬ রান। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) পাল্লেকেল্লেতে টস জিতে দাসুন শানাকা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন তার দলের বোলাররা। শক্ত ব্যাটিং লাইনআপের ইংল্যান্ডকে আটকে দেয় তারা ১৫০ রানের আগেই। ইংল্যান্ডের হয়ে ওপেনার ফিল সল্ট সর্বোচ্চ ৬২ রান করেন।

2026-02-22T18:02:15+06:00
2026-02-22T18:02:15+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
১৪৬ রানে থামল ইংল্যান্ডের ইনিংস
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ পিএম 
১৪৬ রানে থামল ইংল্যান্ডের ইনিংস
সুপার এইটের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। পুরো ২০ ওভার ব্যাটিং করে দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছে ৯ উইকেটে মাত্র ১৪৬ রান। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) পাল্লেকেল্লেতে টস জিতে দাসুন শানাকা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন তার দলের বোলাররা। শক্ত ব্যাটিং লাইনআপের ইংল্যান্ডকে আটকে দেয় তারা ১৫০ রানের আগেই। ইংল্যান্ডের হয়ে ওপেনার ফিল সল্ট সর্বোচ্চ ৬২ রান করেন।

টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডের হয়ে ওপেনার ফিল্ট সল্ট ছাড়া কারো ব্যাটই হাসেনি। ৫ ব্যাটার স্পর্শ করতে পেরেছেন দুই অঙ্কের ঘরের রান। ৪৯ রানেই সাজঘরে ফিরে যান বাটলার (৭), জ্যাকব বেথেল (৩) ও টম ব্যান্টন (৬)। বাটলারকে ভেল্লালাগে ও বেথেলকে ফেরান থিকসানা। ব্যান্টন হন রানআউট।

অধিনায়ক হ্যারি ব্রুকও ব্যর্থ হন হাল ধরতে। ৬ বলে ১৪ রান করে মারকুটে শুরুর পর সেখানেই থামেন লেগ ভেল্লালাগের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। ৬৮ রানে ৪ উইকেট হারানো ইংলিশদের পথ দেখাতে থাকেন ফিল সল্ট। তুলে নেন অর্ধশতকও। ঠিক রাখেন রানের গতি। ১১ রান কর স্যাম কারান চামিরার বলে আউট হলে ৯৪ রানে পতন হয় ৪ উইকেটের।

দলকে ১০০ পার করানোর পর দিনের সেরা বোলার ভেল্লালাগের তৃতীয় শিকারে পরিণত হয়ে ৬২ রান করে ফিরে যান সল্ট। ৬ চার ও ২ ছক্কায় সাজান ইনিংসটি। ৬ উইকেটের পতন হয় ১০৬ রানে।

ইনিংসের বাকি থাকা ৩৪ বলে ৪০ রান যোগ করে ইংল্যান্ডের বাকি ব্যাটাররা। পতন হয় ৩ উইকেটের। উইল জ্যাকস ২১, ডসন ৬, ওভারটন ও আদিল রশিদ অপরাজিত থাকেন ১০ ও ১ রানে।

শ্রীলঙ্কার সফল বলার ভেল্লালাগে নেন ৩ উইকেট। দুটি করে মাদুশাঙ্কা ও থিকশানা। একটি উইকেট পেয়েছেন দুশমন্থ চামিরা।

  বিষয়:   খেলাধুলা  ক্রিকেট  বিশ্বকাপ  ইংল্যান্ড  শ্রীলঙ্কা 

Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]