সিরাজগঞ্জে বিএনপির ৩ নেতাকে শোকজ ২ জনের পদ স্থগিত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-16T10:49:45+06:00
2026-02-16T10:49:45+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সিরাজগঞ্জে বিএনপির ৩ নেতাকে শোকজ ২ জনের পদ স্থগিত
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
⏲ ১০:৪৯ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | সোমবার
সিরাজগঞ্জে বিএনপির ৩ নেতাকে শোকজ ২ জনের পদ স্থগিত
সিরাজগঞ্জ সদরে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে দুই নেতার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। রবিবার দিনগত রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা পৃথক পাঁচটি চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের হুমকি-ধমকি এবং দেশীয় অস্ত্র নিয়ে মারধরের ঘটনায় মামলায় জড়িত থাকার অভিযোগে বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল, জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডলের পদ স্থগিত করা হয়।


অন্যদিকে, হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে শহরর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক মনা পাল এবং আরজু আহম্মেদ নামের এক নেতাকর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকে লিখিতভাবে  জানাতে হবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত