টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-15T16:47:50+06:00
2026-02-15T16:47:50+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৭ পিএম 
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের চালক আমির আলী (৪০) ও যাত্রী শরিফ (৪১) নিহতের খবর পাওয়া গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলা গোহালিয়াবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে ভ্যানচালক আমির আলী ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে শরিফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় ওই ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। পরে অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান। যমুনা সেতু পূর্বপার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]